ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক মঙ্গলবার দেশে ফিরবেন

ইউক্রেনের বন্দরে আটকা বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক আগামী মঙ্গলবার (৮ মার্চ) দেশে ফিরবেন। এর আগে তারা বাংলাদেশ সময় রবিবার ভোরে রোমানিয়া পৌঁছান। এর আগে শনিবার বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার থেকে বেরিয়ে মৃত হাদিসুর রহমানের মরদেহ নিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।


ওই দিন দিবাগত রাত ২টার দিকে তারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রবিবার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন।


বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ভারতের মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে যায়। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।


এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি। পরে গত বুধবার ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানায় বিএসসি।

ads
ads
ads

Our Facebook Page

↑